২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ

জাদুঘর শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ‘মউজিয়ন’ থেকে। গ্রিকদের কলাবিদ্যার দেবী মিউজেসের মন্দিরকে একসময় মিউজিয়াম বলা হতো। টলেমি তার লাইব্রেরিকে মিউজিয়াম নাম দিয়ে জ্ঞানের তীর্থস্থান বোঝাতে চেয়েছিলেন।

আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। ১৯৭৮ সালের ১৮ মে প্রথম বিশ্ব জাদুঘর দিবস পালিত হয়।

এবার দিবসটির প্রতিপ্রাদ্য ‘মিউজিয়ামস অ্যান্ড কনস্টেড হিস্টোরিস : সেয়িং দ্যা আনস্পিকেবল ইন মিউজিয়ামস।’

বিশ্বের প্রথম জাদুঘর স্থাপিত হয় প্রাচীন গ্রিস ও মিসরে। মিসরে টলেমি শাসনামলে আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় শতাব্দীতে। আমাদের উপমহাদেশে জাদুঘর চর্চা শুরু হয় ১৭৮৪ সালে প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠার মধ্য দিয়ে।

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের (আইসিওএম) সদস্য হিসেবে বর্তমানে ১০৭ দেশের ২৮ হাজার জাদুঘর যুক্ত রয়েছে।
বাংলাদেশে প্রায় শতাধিক জাদুঘর আছে। তবে বাংলাদেশ জাতীয় জাদুঘরই দেশের প্রধান জাদুঘর হিসেবে বিবেচিত। জাতীয় জাদুঘরে সংগৃহীত নিদর্শন সংখ্যা প্রায় এক লাখ। ১৯১৩ সালের ২০ মার্চ তৎকালীন সচিবালয়ে (বর্তমান ঢাকা মেডিকেল) জাদুঘরের কার্যক্রম শুরু হয়।

তখন এ জাদুঘরের নাম ছিল ঢাকা জাদুঘর। ১৯১৪ সালের ২৫ আগস্ট সর্বসাধারণের জন্য এ জাদুঘর উন্মুক্ত করে দেয়া হয়। ঢাকা জাদুঘরের প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী। পরে ১৯৮৩ সালের ১৭ নভেম্বর শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহদায়তন ভবনের উদ্বোধন করা হয়।

দেশের ইতিহাস এবং ঐতিহ্যকে পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই জাদুঘরের উদ্দেশ্য। জাতীয় জাদুঘরের ভবনে রয়েছে ৪৫টি প্রদর্শনী গ্যালারি। এছাড়া প্রদর্শন করা হচ্ছে সাড়ে পাঁচ হাজার নিদর্শন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।