২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আজিজনগর আওয়ামীলীগে প্রথমবারের মত ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত

 


বান্দরবান পার্বত্য জেলার একমাত্র শিল্পনগরী আজিজনগর ইউনিয়নে আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রথমবারের মত গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যালটের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা উৎসব মুখোর পরিবেশে ভোট প্রয়োগ করে।

শুক্রবার বিকেলে আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী।

অন্যান্যদের সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক অাবুল কালাম মুন্না, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক চৌধুরী প্রকাশ বডুয়া, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ মোহাম্মদ ইসমাইল, সাধারন সম্পাদক বাবু বাথোয়াইচিং মার্মা প্রমুখ।

সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারন সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্যরা ব্যালটের মাধ্যমে এবারের নেতৃত্ব নির্ধারণ করেছেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা ও দ্বিতীয় অধিবেশনে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন শুরু হয়।

৯৫ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খানঁ, সাধারন সম্পাদক ১৬৯ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে কামরুল ইসলাম কানন, ৯০ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে বাবু উথোয়াই মার্মা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।