২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

আজই ধর্মঘট প্রত্যাহারে আশাবাদী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশাপ্রকাশ করেছেন পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যেই প্রত্যাহার হবে।

বুধবার সচিবালয়ে তার দফতরে আইনমন্ত্রী আনিসুল হক, সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির কার্যকরী সভাপতি মশিউর রহমান রাঙা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সভায় তিনি পরিবহন মালিক এবং শ্রমিকদের জনভোগান্তি নিরসনে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। নেতৃবৃন্দ মন্ত্রীকে আশ্বস্ত করেন।

সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বসবেন এবং দুপুর ১টা ৩০মিনিটে সড়ক পরিবহন সমিতির মতিঝিলসস্থ অফিসে (সড়ক পরিবহন ভবনের ৭ম তলা) সংবাদ সম্মেলনে তাদের সিদ্ধান্ত জানাবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।