৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ফারহানের হ্যাট্রিকে কিং স্টারকে হারিয়ে জিলটানের শুভ সূচনা

আইএসসি মিনিবার গোল্ডকাপ নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীর ছাত্রদের নিয়ে গড়া একমাত্র সংগঠন ইসলামপুর ছাত্র পরিষদ (আইএসসি) ৬ষ্ঠ বারের মতো ক্রীড়াভিত্তিক টুর্ণামেন্ট আয়োজন করেছে। সোমবার ১৫ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটে ইসলামপুর কবরস্থান মাঠে আইএসসি মিনিবার গোল্ডকাপ নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর ৭নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ। বিশেষ অতিথি ছিলেন- ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ দৌলা ও সংবাদকর্মী এমরান ফারুক অনিক। উপস্থিত ছিলেন- ছাত্রনেতা কানন বড়ুয়া বিশাল, মৌলানা জাহাঙ্গীর, নুরুল ইসলাম, হাশেম উল্লাহ, মোহাম্মদ ফরিদ, ইয়ার মোহাম্মদ, মোহাম্মদ জুবাইর, আমানুল হক ও মোহাম্মদ মোনাফসহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় স্বাগতিক কিং স্টারকে ৪-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করেন শহরের কৃষি অফিস সড়কস্থ জিলটান ১৩। নিজেদের প্রথম ম্যাচে জিলটান এর ৭নং জার্সিধারি ফারহান হ্যাট্রিক করেন ও শেষ পেরেক ঠুকেন ১১নং জার্সিধারি মাইনু এবং স্বাগতিক কিং স্টারের হয়ে শান্তনার গোল করেন ৬নং জার্সিধারি সোহেল। ম্যাচসেরা হয়েছেন জিলটানের হ্যাট্রিকম্যান ফারহান। খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার সিরাজ, সহকারি ছিলেন জাহেদ ও সাইফুল ইসলাম। সহযোগিতায় ছিলেন আইএসসির মুজিব, রিয়াজ, তামিম, আজিজ, রুবেল, রফিক, রিফাত, ফাহিম, বশির, মতিউর, কাদের খান ও মাহফুজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।