২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

অসহ্য দিন, মোঃ আলী আশরাফ মোল্লা

অসহ্য দিন, স্নায়ু দুরত্ব,মনে ভীষণ ব্যথা
ঘুরে ফিরি নিত্য দিন যারা করে আমার শত্রুতা
যাচ্ছে না খুব ভালো দিন কাটছে নির্ঘুম রাত
তিমিরাচ্ছন্নদের সঙ্গেই করছি দিনরাত বাস।

প্রতিবাদী, অবাধ্যতা বহু অভিযোগ আমার ঘাড়ে
অন্যায্যতা আর অসংলগ্নতার প্রতিরোধের ঢেউ তুলে
যেখানেই দেখেছি আচমকা সুশ্রীর ভগ্ন অপূর্ণতা
সেখানেই বীজ বপন করেছি সুশীল প্রবৃত্তি তা।

সামর্থ্য ছিলো যতটুকু প্রয়োগ হয়নি ততটুকু
বাসনা ছিলো মনোরম পরিবেশ তৈরি করবো
দীপ্তিমান আকাঙ্ক্ষার কোন ঘাটতিও ছিলো না
ছিলো না শুধু তোমাকে পূজা করার কোন অভিপ্রায়!

পূজনীয় যে বিশাল গুন বর্তমান গুনে ধরা সমাজে
তা জানা সত্ত্বেও মানার কোন সাধ নেই মনে
যতই আসুক ঝড় ঝুঁকি আসন্ন বিপদ সংকুল
সততা আর নিষ্ঠার সাথেই করবো তা প্রতিরোধ।

ঐক্যের মাঝে ভালোবাসার শান্তিতে বাস করে যে
তাদের মাঝে অপকৃষ্টের ছেদন করে অদক্ষ সে
কারো রোষানলে পড়ে কেউবা সুখের নীড় হারায়
কেউবা অশোভন হর্ষের মাধ্যমে যবনিকা টানে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।