২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগীতায়তনের অনন্য আয়োজন


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনন্য ও ব্যতিক্রমধর্মী, প্রাণস্পর্শী আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার জেলার প্রাচীণ ও ঐতিহ্যবাহী সংগীত শিক্ষার প্রতিষ্ঠান কক্সবাজার সঙ্গীতায়তন। গতকাল রোববার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কের অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে প্রথম পর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সঙ্গীতায়তন পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম নেওয়াজ এর সূচনা বক্তব্যের পর আলোচনা অনুষ্ঠানে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সংস্কৃতি কর্মী সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, প্রকৌশলী বদিউল আলম, সমাজ হিতৈষী মনজুরুল হাসান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার শামীম আখতার।
দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী-শিক্ষক নুপুর বড়–য়া। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ অমর সংগীতটি সমবেত কণ্ঠে পরিবেশনার মাধ্যমে শুরু হয় এই পর্ব। ছোট্টমনি জাইফানুর চৌধুরী, রাইসা, সুমাইয়া করিম প্রেমা, সামিয়া চৌধুরী সোহা, নিশাত সাল সাবিল পুস্প, রুদ্র দে, আশরাফ হোসাইন ও সামিয়া জমির ছায়া একক ও সমবেত কণ্ঠে দেশাতœবোধক ও দেশের গান পরিবেশন করে মিলনায়তন ভর্তি শ্রোতাদের বিমোহিত করে রাখে। এছাড়াও আলম শাহ, আবু হায়দার ওসমানী, নাসির উদ্দিন বিপু, দেলোয়ার হোসেন ও তালেব মাহমুদ সংগীত পরিবেশন করেন। আবদুল মতিন আজাদ, জুলফিকার আলী, ওস্তাদ জাহাঙ্গীর আলম, আবু নাসের চৌধুরী, সাগর দাশ অনুষ্ঠানে নানাভাবে সহযোগিতা করেন। আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী অ্যাডভোকেট প্রতিভা দাশ।
আলোচনাসভায় আলোচকগণ অভিভাবক ও পিতা-মাতাদের তাদের সন্তানদের শুধুমাত্র ভাল ছাত্রছাত্রী বানানোর প্রতিযোগিতায় না নামিয়ে সংস্কৃতিবান, রুচিবান, মানবিক, দেশপ্রেমিক ভালোমানুষ হিসেবে গড়ে তোলার মহৎ কর্মযজ্ঞে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।