২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ডাম্বুলায় পারবে কি টাইগাররা?

শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শনিবার মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

শ্রীলংকায় বাংলাদেশের শতভাগ হারের নজির আছে যে কয়টি মাঠে তার একটি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। সেই মাঠে এবার জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।

২০১৩ সালের সফরে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে জেতার পর দ্বীপদেশটির কাছে টানা পাঁচ ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। ২০১০ সালে ডাম্বুলায় এশিয়া কাপের তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবার সাকিব আল হাসানের দল ভারত, পাকিস্তান ও শ্রীলংকার কাছে হেরেছিল তিনটি ম্যাচেই।

সাকিব ছাড়াও সেই টুর্নামেন্টে খেলা ইমরুল কায়েস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মাশরাফি মুর্তজা আছেন এবারের দলে।

অতিথিরা এবার ভুলতে চায় ব্যর্থতার সেই স্মৃতি। ডাম্বুলাতেই মঙ্গলবার হবে দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচেই প্রথমবারের মতো লংকানদের কোনো সিরিজ নিশ্চিত করার লক্ষ্য তাদের। মাশরাফিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সেটা অসম্ভবও না।

এদিকে শ্রীলংকার বিপক্ষে বরাবরই ব্যাট হাতে ভালো খেলা মোহাম্মদ আশরাফুল এবারের দলে নেই। তবে এই আশরাফুলকে মিস করবে টাইগার ভক্তরা। কেননা শ্রীলংকার বিপক্ষে সবচেয়ে বেশি রান এসেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের হাত ধরে।

আশরাফুল না থাকায় এবার ওয়ানডে সিরিজে নজড় থাকবে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ওপর। কেননা আশরাফুলের পর শ্রীলংকার বিপক্ষে তামিম ও সাকিব এই দুজনের রান সবচেয়ে বেশি।

এদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরে এই মুহূর্তে আতংকের নাম পেসার মোস্তাফিজুর রহমান। অভিষেকের পর থেকেই আলো কাড়েন মোস্তাফিজ। এই সিরিজেও তার ওপর নজর থাকবে। তাছাড়া প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতও রয়েছেন এই তালিকায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।