২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

৪৯ হাজার ইয়াবাসহ সদর থানার এএসআই আটক

নারায়াণগঞ্জ সদর মডেল থানার এক সহকারী উপ-পরিদর্শকের থেকে ৪৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বন্দর থানা পুলিশ। বুধবার ৭ মার্চ দিবাগত গভীর রাতে বন্দরের রুপালী এলাকায় উক্ত এএসআইয়ের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত সহকারী উপ পরিদর্শকের নাম আলম সরোয়ার্দী রুবেল। পরে এএসআই সরোয়ার্দীকে সদর মডেল থানায় ডিউটিরত অবস্থায় আটক করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে আরো ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সদর মডেল থানা পুলিশ এবং বন্দর থানা পুলিশের একাধিক সুত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এরআগেও বন্দর থানায় থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ওসিকে ম্যানেজ করে মাদক ব্যবসা করার অভিযোগ ছিল। পরে সদর মডেল থানায় আসার পরও তার বিরুদ্ধে থানায় একাধিক জিডি করা হয়।
বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, এএসআই সরোয়ার্দী বাসা থেকে ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া সদর থানা থেকে গ্রেপ্তার করার সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে আরো ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।