২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

৩০০ এতিম ছাত্রকে ইফতার করালো কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি


হাফেজ মাদ্রাসার প্রায় তিন’শ এতিম ছাত্রকে ইফতার করালো কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি। গতকাল বিকালে খুরুস্কুল মামুনপাড়াস্থ অদুদিয়া তালীমুদ্দিন মাদ্রাসা ও এতিম খানায় মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার আয়োজন করা হয়। একই সাথে বিশ্ব রক্তদাতা দিবসও পালন করা হয়। এই উপলক্ষ্যে অদুদিয়া তালীমুদ্দিন মাদ্রাসা ও এতিম খানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুস্কুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলান এমদাদ উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার ও কক্সবাজারনিউজ ডটকম (সিবিএন)’ এর চীফ রিপোর্টার শাহেদ মিজান, দৈনিক ইনানীর নিজস্ব প্রতিবেদক সিরাজুল ইসলাম, খুরুস্কুল ইউপি সদস্য মো. সোহেল। কোরআন তেলোয়াত করেন মাওলানা জয়নাল আবেদীন। এছাড়াও কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির সদস্য এডমিন ও সদস্য বৃন্দসহ স্থানীয় মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা। ইফতার মাহফিলে খুরুস্কুল ইউনিয়নের পাঁচটি মাদ্রাসার প্রায় তিন’শ ছাত্র উপস্থিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘রক্তদান লাখ লাখ মানুষের জীবন বাাঁচিয়ে তুলছে। রক্তদানের মাধ্যমে একজন ব্যক্তি নিজের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হয়। কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির কক্সবাজারে রক্তদানের এক বিপ্লব শুরু করেছে। তারা কক্সবাজারের মানুষকে রক্ত দিয়ে নতুন জীবন দান করছে। শুধু তাই নয়; রক্তদান ছাড়াও সামাজিক নানা উন্নয়ন কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।