২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

২৪ জেলায় নতুন ডিসি

দেশের ২৪ জেলায় নতুন ডিসি (জেলা প্রশাসক) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হচ্ছে যশোর, খুলনা, চট্টগ্রাম, নীলফামারী, টাঙ্গাইল, নোয়াখালী, মানিকগঞ্জ, রাজশাহী, ফেনী, সুনামগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, ঝিনাইদহ, মাদারীপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লক্ষ্মীপুর, নড়াইল, মাগুড়া, বগুড়া ও ঝালকাঠি। এর মধ্যে ১৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং ৬ জেলার ডিসির কর্মস্থল বদল করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা নিজ-নিজ জেলার জেলা ম্যাজিস্ট্রেট পদেও দায়িত্ব পালন করবেন।  মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখার উপসচিব মোহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত প্রঙ্জাপণে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ শিগগিরই কার্যকর হবে।

যে ৬ জেলার ডিসির কর্মস্থল পরিবর্তন করা হয়েছে সে জেলাগুলো হচ্ছে, বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফউদ্দিনকে যশোর, ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসানকে খুলনা, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে চট্টগ্রাম, কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. নুরুল আমিনকে টাঙ্গাইল, ঝিনাইদহর জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারকে নোয়াখালী ও নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফকে রাজশাহীর জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।