৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

২২ মার্চ সাংবাদিকদের কর্মসূচি যে কোনও মূল্যে সফল করা হবে

অবিলম্বে নবম ওয়েজবোর্ডের ঘোষণা বাস্তবায়নের দাবিতে ২২ মার্চ পূর্ব ঘোষিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে সাংবাদিকদের কর্মসূচি যে কোনও মূল্যে সফল করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা এ ঘোষণা দেন।

অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং সাগর রুনীসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘আমাদের বেশি কিছু চাওয়ার নেই আমরা সাধারণভাবে বেঁচে থাকতে চাই। যার জন্য প্রয়োজন নির্দিষ্ট বেতন কাঠামো।’ এই দাবিতে ২২ মার্চ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সব সাংবাদিকেরকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২১ মার্চ সাগর-রুনী হত্যার বিচারে আদালতে যে প্রতিবেদন দেওয়া হবে সেই প্রতিবেদনে যদি কোনও প্রকার ছলছাতুরি করা হয় তাহলে সব সাংবাদিক সমাজ আবার রাস্তায় নেমে আসবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ বলেন, যে কোনও ২২ মার্চের কর্মসূচি মিছিল সফল করা হবে।

তথ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা না করলে কোনোভাবেই আপনি আপনার চেয়ার রক্ষা করতে পারবেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।