২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

১২ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

কক্সবাজার সময় ডেস্কঃ ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন তারিখ ঘোষণা করেন।

তিনি বলেন, ‘৭ নভেম্বর উপলক্ষে আমরা সমাবেশের জন্য অনুমতি চাই। বিভিন্ন কারণে সরকার আমাদের অনুমতি দেয়নি। এখন আমরা আগামী ১২ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সরকার জনসভা করতে সহযোগিতা করবে। অন্যথায় প্রমাণিত হবে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার কেড়ে নিচ্ছে।’

এ নিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে দুইবার সমাবেশের তারিখ পরিবর্তন করল বিএনপি।

এর আগে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওইদিন অনুমতি না মেলায় ১১ নভেম্বর নতুন করে সমাবেশের জন্য অনুমতি চায় তারা। এখন আবার ১২ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি দলটি।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়শ্বের চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল প্রমুখ।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।