২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

১০ লাখ বিদেশী শ্রমিকের জন্য রিয়াদে ইফতার আয়োজন

পবিত্র রমজানে মুসলিম, অমুসলিম সব শ্রেণীর বিদেশী শ্রমিকদের জন্য সৌদি আরবে আয়োজন করা হয়েছে বিশেষ ইফতার। দ্বিতীয় শিল্প নগরী হিসেবে পরিচিত রিয়াদের ৯১টি স্থানে উন্মুক্ত ইফতার করানো হবে হাজার হাজার বিদেশী শ্রমিককে। এখানে কোন জাত, শ্রেণী বিবেচ্য নয়। মুসলিম, অমুসলিম বিবেচ্য নয়। যে কেউ এতে অংশ নিতে পারেন। পবিত্র রমজানে প্রতিদিন এভাবে ইফতার বিতরণ করা হবে। যেসব এলাকায় এভাবে ইফতার বিতরণ করা হবে সেখানে রয়েছে এক হাজারেরও বেশি শিল্প কারখানা। আর তাতে কাজ করেন দেড় লাখের মতো শ্রমিক। তাদের কাউকে বাদ রেখে নয়, সবার জন্য আয়োজন করা হয়েছে এই বিশেষ ইফতার। এ উদ্যোগ শুরু হচ্ছে বুধবার থেকে। এতে ধারণা করা হচ্ছে প্রতিদিন এমন ইফতারে সামিল হবেন ৩০ হাজারেও বেশি মানুষ। এ উদ্যোগের আয়োজক হলো বাদশা আবদুল্লাহ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর হিউম্যানিটারিয়ান সার্ভিসেস। ধারণা করা হচ্ছে সারা রমজানে মোট ১০ লাখ ইফতার বিতরণ করতে পারবে এ সংস্থা। ইতিমধ্যে এ কাজের উদ্বোধন করেছেন বাদশা আবদুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স তুরকি বিন আবদুল্লাহ। ধারণা করা হয়, মধ্য প্রাচ্যের মধ্যে এটাই এমন সবচেয়ে বড় আয়োজন। এ প্রজেক্টের ব্যবস্থাপনা অফিস হলো ইন্টাস্ট্রিয়াল সিটি কালচারাল সেন্টার। প্রজেক্টের উদ্বোধনকালে অলাভজনক এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা শেখ ওয়ালিদ আল মারজুকি বলেন, প্রায় ২০ বছর আগে আমরা দিনে মাত্র ৫০০ মানুষকে অর্থাৎ এক মাসে মাত্র ১৫ হাজার মানুষকে ইফতার করাতে পারতাম। এখন প্রিন্স আমাদের উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন। আমাদের দিকে হাত প্রসারিত করেছেন। তার উৎসাহেই আমরা পবিত্র রমজান মাসে ১০ লাখ মানুষকে ইফতার করানোর পরিকল্পনা নিয়েছি। আমাদের ক্যাটারিং প্রজেক্ট প্রিন্স তুরকি উদ্বোধন করছেন এতে আমরা আনন্দিত। তিনি আরো বলেন, মানুষের জন্য শাস্তি, তাদের সেবা দেয়া, আতিথেয়তা দেয়া মুসলিমদের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয়। এটাই হলো পবিত্র রমজানের শিক্ষা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।