১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

১০ দিনের চীন ও জাপান সফরে সাংসদ আশেক

সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক

 

২৫ মার্চ গনহত্যা দিবসকে আর্ন্তজাতিক গনহত্যা দিবস হিসাবে স্বীকৃতির জন্য সমর্থন আদায়ের লক্ষে প্রচারণার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক এমপিসহ অন্যান্য সদস্যরা ১০ দিনের সফরে চীন ও জাপান সফরে যাচ্ছেন আজ।

নেতৃবৃন্দ এই দুই দেশ সফর কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও চীনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। নেতৃবৃন্দের সফরের মুল লক্ষ্য ২৫ মার্চ গনহত্যা দিবসকে আর্ন্তজাতিক স্বীকৃতি আদায়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সমর্থন আদায় করা।

সফর সঙ্গী হিসাবে আরো যারা রয়েছেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য শাহজাহান কামাল এমপি, স্বপন ভট্টাচার্য এমপি, কামরুল লায়লা জলি এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ মিজানুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন  কর্মকর্তা বৃন্দ। নেতৃবৃন্দ ২৯ এপ্রিল দেশে ফিরবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।