১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মতবিনিময়কালে পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন

হোটেলে বিদেশী বা রোহিঙ্গা থাকলে পুলিশকে তথ্য দিন

এম. আজিজ রাসেলঃ কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেছেন, কোন হোটেল, গেষ্ট হাউজ ও কটেজে বিদেশী বা রোহিঙ্গা অবস্থান করলে তার তথ্য পুলিশকে দিতে হবে। এতে সমুন্নত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সরকার পর্যটন শিল্পের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই এই শিল্পকে এগিয়ে নিতে হোটেল ও কটেজ মালিকদের সহযোগিতা প্রয়োজন। ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় রোহিঙ্গা ইস্যু নিয়ে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতি, কটেজ মালিক সমিতি, হোটেল মালিক সমিতি ও বীচ হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। রোহিঙ্গা সংকট, পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটন এলাকার নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর থানা ওসি রনজিত কুমার বড়–য়া, হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ওমর সুলতান, সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, দপ্তর সম্পাদক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমদ নোবেল, হোটেল মালিক গ্রুপের সিরাজুল হক ও রমজান আলী সিকদার। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহ হলো- মিয়ানমারের নাগরিক বা বিদেশী নাগরিক হোটেলের রুমে অবস্থানকালীন সময়ে তাদের তথ্য সমূহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রেরণ করা। হোটেল মোটেল গেষ্ট হাউস ও কটেজে বৈধ অনুমতি বিহীন নিয়োগ না দেয়া। রোহিঙ্গাদের অবস্থানের খবর পেলে সাথে সাথে সংশ্লিষ্ঠ থানায় অবহিত করা। এছাড়া হোটেলের নিরাপত্তা বিষয়সহ যে কোন প্রয়োজনে সদর থানায় অবহিত করা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।