২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা কার্যক্রম শুরু

চলতি বছর হজ গমনেচ্ছুদের স্বাস্থ্যসনদ (হেলথ সার্টিফিকেট) প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হচ্ছে।

তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দুই ধরনের (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) টিকা দেওয়া হবে। এ ছাড়া ১৬ জুলাই থেকে রাজধানীর আশকোনার হাজী ক্যাম্পে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কার্যক্রম। ধর্ম ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রত্যেক হজযাত্রীকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা রোগের টিকা দেওয়া হবে। একইসঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করে একটি হেলথ সার্টিফিকেট দেওয়া হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চূড়ান্তভাবে নিবন্ধিত সব হজযাত্রীকেই স্বাস্থ্য সনদ ও টিকা নিতে হবে। স্বাস্থ্য সনদটি বিমানবন্দরে প্রদর্শনের জন্য যাত্রীদের সংরক্ষণ করতে হবে।

প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে জেদ্দা বিমানবন্দরে দেখানোর জন্য স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হয়। হজযাত্রীকে টিকা নিতে যাওয়ার সময় প্রাক নিবন্ধন বা নিবন্ধনের ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। টিকা গ্রহণের পর হেলথ কার্ড সংরক্ষণ করতে হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদার ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল ও সচিবালয় ক্লিনিকে ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন। আশকোনা হজ ক্যাম্পে ১৬ জুলাই থেকে শুরু হবে এ কার্যক্রম।

অন্য সব জেলার হজযাত্রীরা বিভাগীয় শহরে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে পারবেন।

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। দেশটির সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৪ জুলাই থেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।