৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

পিএমখালীতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্নহত্যা


কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে স্বামীর সাথে অভিমান করে তৈয়বা বেগম (৫০) নামে এক নারী আত্নহত্যা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার পিএমখালীর মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়বা একই এলাকার গুরা মিয়ার স্ত্রী।
নিহত তৈয়বার ছেলে মুফিজুর রহমান জানান, আজ মঙ্গলবার সকালে সবাই কাজের খোঁজে ঘর থেকে বের হয়। বৃষ্টিতে কাজ না পাওয়ায় ফিরে এসে দেখে তার মা গলায় রশিসহ বিছানায় পড়ে আছে। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুফিজ আরও জানায়, এর আগের দিন তার বাবার সাথে অর্থ সংকটের বিষয়ে বাক-বিতণ্ডা হয়েছিল। হয়তো বাবার সাথে অভিমান করে মা এ কাজ করে থাকতে পারে বলেও জানান মুফিজ।
এদিকে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক জাবেদ আলী জানান, নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার গলায় রশির দাগ রয়েছে। প্রাথমিক পুলিশ আত্মহত্যা বলে ধারণা করছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।