২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির শুভেচ্ছা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার আসলে হিলটপ সার্কিট হাউজে তাঁর সাথে সাক্ষাত করেছেন চকরিয়া উপজেলার রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কর্মকর্তারা। এসময় মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন রামপুর সমিতির সম্পাদক শহীদুল ইসলাম লিটন, সমিতির সদস্য হাবিবুর রহমানসহ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাতীয় পাটির কক্সবাজার জেলা সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন, জেলা সমবায় কর্মকর্তা আবদুল লতিফ, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মান্নান ও রামপুর সমিতির নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে রামপুর সমিতির সম্পাদক শহীদুল ইসলাম লিটন সমিতির বিভিন্ন বিষয়াদি নিয়ে মন্ত্রী মশিউর রহমান রাঙ্গার দৃষ্টি আকর্ষন করে বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে চকরিয়া উপজেলার চিংড়িজোনের রামপুর মৌজার বিএস দাগ নং ২০২৯, ২০০৮, ২০২৭, ২০৪০, ২০০২, ২০২৮ এর অধীনে সমিতির পুর্বপুরুষের সম্পত্তি বন্দোবস্তের মাধ্যমে ভুমিহীন সদস্যদের মাঝে ফেরত দানের জন্য মহামান্য হাইর্কোটের আদেশের বিষয়টি মন্ত্রী মহোদয়কে অবহিত করেন। এসময় মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উচ্চ আদালতের নির্দেশের আলোকে রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির পুর্বপুরুষের সম্পত্তির ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।