মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

সৌদি থেকে দেশে পড়তে এসে লাশ হলো শিশু নাসের

শেয়ার করুন


জন্ম সৌদি আরবে। বয়স বাড়তে থাকায় শিক্ষা অর্জনের লক্ষ্যে দেশে পাঠিয়েছিল বাবা-মা। কিন্তু বিদ্যালয়ে ভর্তিই হতে পারেনি শিশুটি। দেশে আসার এক মাসের মাথায় রহস্যজনক ভাবে পানিতে ডুবে মারা গেছে অভিভাবকহীন শিশু মুহাম্মদ নাসের (৯)। শনিবার সকালে এলাকার পানি ভর্তি একটি লবণ গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নাসের কক্সবাজার সদরের চৌফলদন্ডীর নতুন মহাল এলাকার আবু তাহের ও হাজেরা কাসেমের একমাত্র ছেলে। পিতা-মাতা দু’জনই সৌদি আরবে প্রবাসে রয়েছেন।
স্বজনদের বরাত দিয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, পড়া-লেখা করাতে পিতা-মাতা গত ১২ জুন নাসেরকে দেশে চাচাদের কাছে পাঠান। অন্যদিনের মতো শুক্রবার বিকেলে পাড়ার শিশুদের সাথে খেলছিল নাসের। কিন্তু সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। রাত অবধি খোঁজে না পেয়ে মাইকিং করা হয়। শনিবার সকালে মাছ ধরতে গিয়ে আবদুল আলীম নামের এক জেলে এলাকার দক্ষিণ পাশের লবণ মাঠের পানি ভর্তি খালি গর্তে তাকে ভাসন্ত দেখে স্বজনদের খবর দেয়। স্বজনরা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
তিনি আরো বলেন, পিতা-মাতা প্রবাসে থাকায় তার মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তাই ময়নাতদন্তের জন্য নাসেরের মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, নাসেরের এ অনাকাঙ্খিত মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে। অনেকে এ মৃত্যুকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন। যেখানে তার মরদেহ পাওয়া গেছে খেলতে খেলতে ততদুর তার যাওয়ার কথা নয় বলে উল্লেখ করেন স্থানীয়রা।

শেয়ার করুন