২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সোমবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেন। এরপর ১৫ ফেব্রুয়ারি নতুন কমিশনাররা শপথ নেওয়ার মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। ১৬ ফেব্রুয়ারি সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারা।

নতুন কমিশনাররা শিগগিরই টঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনরার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদাৎ হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।