মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সোনার বাংলা গড়ে তুলতে,উন্নয়ন অব্যাহত রয়েছে : পৌর প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সঙ্গে সাক্ষাৎকালে সাবেক এমপি বদি

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধি :

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি’র সাথে সাক্ষাৎ করেছেন পৌর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। আজ ২০ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্যের বাসভবনে টেকনাফ পৌর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক মোঃ শাহীন নেতৃত্বে, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এতে উপস্থিত ছিলেন নবগঠিত টেকনাফ পৌর প্রেসক্লাবের উপদেষ্টা আশেক উল্লাহ ফারুকী, নুরুল হক, সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, দপ্তর সম্পাদক আবুল আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নোমান, সদস্য সামী জাবেদ, শাহ আলম, কায়সারুল হক জুয়েল, আবছার, ফরহাদ প্রমুখ।

এসময় সাংবাদিকের সঙ্গে পৌরসভার উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে সাবেক এই সাংসদ।

সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘টেকনাফ পৌরসভার ৯০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, বাকী কাজ গুলো শীঘ্রই শেষ হবে। পাশপাশি আগামী কয়েক বছরের ভিতরে এই অঞ্চলে কোনো উন্নয়নমূলক কাজ বাকী থাকবে না। ফলে এখানে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। আগের তুলনায় এই অঞ্চলে শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে। তারই অংশ হিসেবে ৩০ কোটি টাকার অর্থায়নে টেকনাফে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নির্মাণ হচ্ছে। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। ‘

বদি আরো বলেন,‘আমরা মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। যেভাবে এগিয়ে যাচ্ছি—সেই উন্নয়নের ধারাটা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হবো। আমাদের এই দেশের স্বাধীনতার জন্য মুসলমান-হিন্দু একসাথে যুদ্ধ করেছে। এই দেশ সবার। আজ যারা বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে ফেৎনা ছড়িয়ে যাচ্ছে, তাদের কঠোর হাতে দমনে সরকার কাজ করে যাচ্ছে। ফলে সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে না। এদেশের মানুষ অসাম্প্রদায়িক ও উদার। সাম্প্রদায়িক অপশক্তিকে সর্বশক্তি দিয়ে আমাদের রুখে দিতে হবে। ‘

শেয়ার করুন