মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন আবতাহী

শেয়ার করুন

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৭ এ জাতীয় পর্যায়ে আহমেদ আবতাহী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ৩০ মার্চ ঢাকা আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্টিতব্য প্রতিযোগিতায় ‘বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযোদ্ধ’ বিষয়ে সে সারা বাংলাদেশে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হন। সে পার্বত্য জেলা বান্দরবান লামা পৌরসভার চম্পাতলী নূর আহমদ মাষ্টারের বাড়ির বাসিন্দা লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইয়াহিয়া ও লামা গার্লস স্কুলের সিনিয়র শিক্ষক হামিদা আকতারের একমাত্র পুত্র এবং বান্দরবান ক্যান্টেনম্যান্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। ইতিপূর্বে আবতাহী জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নসহ জেলা উপজেলা পর্যায়ে একাধিক বৃত্তি লাভ করেন। সে চকরিয়া উপজেলার খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রবীন শিক্ষক আলহাজ্ব মাওলানা ছৈয়দ আহমদের নাতী ও কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম মনছুরের ভাগিনা। তার এ সফলতার জন্য সে শিক্ষক শুভাকাংখী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে দেশ-দশের কল্যানে আত্বনিয়োগ করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন