২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সু চির বক্তব্য পৃথিবীর সবাই প্রত্যাখ্যান করেছে: এরশাদ

কক্সবাজার সময় ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এ এইচ এম এরশাদ বলেছেন, সু চির বক্তব্য পৃথিবীর সবাই প্রত্যাখ্যান করেছে। তার বক্তব্য গ্রহনযোগ্য নয়। সে আর্মি সরকারের মানুষ। সে আর্মির কথায় বলছে। এরশাদ বলেন, এখানে এসে যে দৃশ্য দেখছি তা দেখে মন ভাল থাকে না। একটা লুঙ্গির জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। না খেয়ে আছে মানুষ। এখানে খাবারের প্রয়োজন।

তিনি আজ দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন। এর আগে তিনি টেকনাফের শামলাপুরে ত্রাণ বিতরণ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের পাশে সরকারের সর্ব শক্তি দিয়ে নামা উচিত। সব এমপিদের এখানে আসা প্রয়োজন। তা হলে মানুষের উপকার হবে। এখানে সেনাবাহিনী মোতায়েনের খবর শুনেছি। এটা ভাল খবর। সেনাবাহিনী আসলে শৃংখলা ফিরে আসবে।

এসময় জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ইলিয়াস, সংসদ সদস্য মেহজাবিন মোর্শেদ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টু, অ্যাড. তারেক, মোশারফ হোসেন দুলাল, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।