১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ মাঘ, ১৪৩২ | ১২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

সুফী মিজান ফাউন্ডেশনের উদ্যোগে চকরিয়ায় বন্যাদুর্গত জনপদে ৫শত গরীব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


সুফী মিজান ফাউন্ডেশনের উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর সৌজন্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাদুর্গত জনপদ বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামে ৫ শতাধিক হতদরিদ ও গরীব পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল পহরচাঁদার কালা মিয়া সর্দার বাড়ি প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুফী মিজান ফাউন্ডেশনের সচিব খোরশেদ আলী চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও খ্যাতিমান সংগীতশিল্পী সিরাজুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পহরচাঁদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফরিদ আহমেদ, পহরচাঁদা ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষক ছাবের মাহমুদ চিশতী, দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার, আওয়ামীলীগ নেতা সেলিম উল্লাহ বাহাদুর, আজিজুল হক, মোসলেম আহমেদ সর্দার, শামসুল হক, গণিমুদ্দীন, সিদ্দিক আহমেদ, গিয়াস উদ্দিন। আরো উপ¯ি’ত ছিলেন সমাজসেবক আলী আহমেদ, ফিরোজ আহমেদ, সোনা মিয়া, আরফাত ত্বকী, মোহাম্মদ আরিফ, রাফি, হিফজুল ইসলাম, রুবেল, ইশতু, ইমন, জিসান, এরশাদ, মিনহাজ প্রমুখ।
উদ্বোধক খোরশেদ আলী চৌধুরী বলেন, ‘সুফী মিজান ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় কাজ করে যা”েছ। পিএইচপি ফ্যামিলির সবাই সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পী সিরাজুল ইসলাম আজাদ বলেন, ‘পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী একজন মহান মানুষ। তিনি গরিব-দুঃখী মানুষকে অকাতরে দান করেন। তাই সুফী মিজান ফাউন্ডেশেন চট্টগ্রাম থেকে ত্রাণ নিয়ে আজ দুর্গত পহরচাঁদা গ্রামে ছুটে এসেছে, এটা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমি সুফী মিজান ফাউনেডশন ও পিএইচপি ফ্যামিলির সবাইকে চকরিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
সাংবাদিক নাসির উদ্দিন হায়দার বলেন, ‘পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ও ব্যব¯’াপনা পরিচালক (এমডি) আনোয়ারুল হক চৌধুরী কয়েক দফা বন্যায় নিঃস্ব পহরচাঁদার গরিব মানুষের জন্য আজ যে ভালোবাসা দেখাল সেটা ইতিহাস হয়ে থাকবে। আমি গ্রামবাসীর পক্ষ থেকে সুফী মিজান ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।