৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সুইফট ট্রাভেলস এন্ড ইভেন্ট এরেঞ্জার” ক্রিকেট সিরিজ মাঠে গড়াচ্ছে শনিবার


ক্রীড়া প্রতিবেদকঃ কক্সবাজার ক্রিকেট একাডেমীর আয়োজনে “সুইফট ট্রাভেলস এন্ড ইভেন্ট এরেঞ্জার” ক্রিকেট সিরিজ মাঠে গড়াচ্ছে ১৪ অক্টোবর শনিবার। সকাল ১০টায় জেলে পার্ক মাঠে সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন একাডেমীর উপদেষ্টা আতিকুর রহমান, কোচ ও পরিচালক লতিফ উল্লাহ চৌধুীরী, স্পন্সরকারী প্রতিষ্ঠান সুইফট ট্রাভেলস এন্ড ইভেন্ট এরেঞ্জার এর সত্বাধিকারী রিদুয়ানুল হাছান রিদুয়ান ও আবছার কামাল। সিরিজে কক্সবাজার ক্রিকেট একাডেমীর আমন্ত্রণে গতকাল চট্টগ্রাম এস, এস ক্রিকেট একাডেমী কক্সবাজার এসে প্র্যাকটিস সম্পন্ন করেছে। সফরকারী চট্টগ্রাম এস, এস ক্রিকেট একাডেমীর অনুর্ধ-১৪ দলের সাথে দুইটি টি-টুয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমীর অনুর্ধ-১৪ দল। কক্সবাজার ক্রিকেট একাডেমী অনুর্ধ-১৪ দলঃ ইব্রাহিম, রাইহান, রাফি, মুনতাসির, তাউশিফ, এনায়েত, আরিফ, হাসিফ, তোহা, সাহেদ, সাবিত, শাহিন, ইমরান, শরিফ, তামজিদ, ইয়াছিন ও ফয়সাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।