২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সাজার বিরুদ্ধে এমপি বদির অাপিল

b6b88ce8dd43da4280cfa6fedcbda29a-Bodi-2
সাজার বিরুদ্ধে এমপি বদির আপিলঅবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি। মঙ্গলবার এমপি বদির আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়েছে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা এই আপিলে হাইকোর্টে এমপি বদি ন্যায়বিচার পাবেন। এখন আপিল আবেদনটি শুনানির জন্য তারা অপেক্ষায় আছেন। শুনানিতে এমপি বদির জামিন আবেদন করা হবে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ (উত্থিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়। মানবকন্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।