১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সাগর থেকে ৬ জেলেকে অপহরণ করেছে মিয়ানমার পুলিশ

teknaf_saintmartin_pic_09-11-16_30193_1478700944সেন্টমার্টিনে অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বোডসহ ছয় জেলেকে অপহরণ করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) সদস্যরা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের অপহরণ করা হয়। ছয় জেলে হলেন, আব্দুল হামিদ,মো. ফজল আহমদ,মো. হাশিম,মো. সাদ্দাম, মো. হোসাইন ও মো. রহিম ।
বোট মালিক মো. নাসির উদ্দিন জানান, বিকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে মাছ ধরার সময় বিজিপির সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় জেলেরা পালানোর চেষ্টা করলে ছয় জনকে অপহরণ করে তারা।
বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ জানান,বিষয়টি কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে কোস্ট গার্ড স্টেশন কোন্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান জানান, মাছ ধরার সময় বোডসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি মিয়ানমার পুলিশের (বিজিপি) সঙ্গে বিজিবির আলোচনা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।