২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সাগরে ভেসে যাওয়া রুয়েটের শিক্ষার্থী আরিফুল ইসলামের লাশ উদ্ধার

ইমাম খাইরঃ কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া রুয়েটের শিক্ষার্থী আরিফুল ইসলামের (২০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নাজিরারটেক পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান।
আরিফুল ইসলাম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে এবং রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (রুয়েট) কম্পিউটার সাইয়েন্সের ১৭ তম ব্যাচের ছাত্র।
সে ২০১৫ সালে কক্সবাজার সরকারী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

আরিফুল ইসলামসহ আরো ৩ বন্ধু শনিবার সকাল ১১ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামলে উত্তাল সমুদ্রে ভাটার টানে ভেসে যায়।
তাদের মধ্য থেকে রফিক মাহমুদ নামের একজনের মৃতদেহ এবং দু’জনকে জীবিত উদ্ধার করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।