২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সাংবাদিক হত্যা : মেয়র মীরু কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা আড়াইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোরশেদ আলম তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ আদালতে হাজিরার তথ্য নিশ্চিত করে বলেন, নিয়ম অনুযায়ী আসামিকে নিকটবর্তী আদালতে হাজির করা হয়। পরবর্তীতে তাকে শাহজাদপুর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র হালিমুল হক মীরু বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। আমি কখনো সাংবাদিককে হত্যা করতে পারি না। আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

ষড়যন্ত্রকারী কারা এমন প্রশ্নের জবাবে মীরু বলেন, যারা সরাসরি বলছে আমিই সাংবাদিককে গুলি করেছি, তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।