৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

সাংবাদিক হত্যা: মেয়র মিরু গ্রেফতার

শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুসাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যায় অভিযুক্ত শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে রাজধানী ঢাকার শ্যামলী থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘রাজধানীর শ্যামলী এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করেছে মিরুকে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিরাজগঞ্জ পুলিশের অনুরোধে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) শাখার একটি দল রাজধানীর শ্যামলী থেকে তাকে (মিরুকে) কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে।’ মিরুকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়র মিরু তার এক সহযোগীসহ মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় তাকে গ্রেফতার করা হয়। মিরুকে সিরাজগঞ্জ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।