৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় অনলাইন রিপোর্টার এসোসিয়েশন কক্সবাজার’র নিন্দা

logo

কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জনপ্রিয় অনলাইন পোর্টাল কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)’র সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশসহ ৮ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানীমূলক মামলায় নিন্দা ও মামলা প্রত্যাহার দাবী জানিয়েছেন কক্সবাজারের অনলাইন মাধ্যমের কর্মীদের সংগঠন অনলাইন রিপোর্টার এসোসিয়েশন কক্সবাজার (ওরাক)। টেকনাফের একজন চিহ্নিত ইয়াবার গডফাদার ও আদমপাচারের হোতা জনৈক নুরুল বশরের বিরুদ্ধে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করেন জেলা শহরে কর্মরত সংবাদকর্মীরা। এতে সুকৌশলে নিজেকে বাঁচাতে কুচক্রী মহলের প্ররোচনায় ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করে। বাদী পক্ষের দেয়া লিগ্যাল নোটিশের শর্ত বাদী নিজেই ভঙ্গ করেছেন। বিশেষ মহলের ইন্দনে মামলাটি করা হয়েছে, তা স্পষ্ট প্রমাণিত। তাই ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহার দাবী জানান। একই সাথে হয়রানীমূলক মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সমাজ ও বিভিন্ন অনলাইন মিডিয়া কর্মরত সকলকে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচীর ডাক দেয়া হবে বলে জানান।
নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন অনলাইন রিপোর্টার এসোসিয়েশন কক্সবাজার (ওরাক) এর সভাপতি আনছার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রশীদ, সহ-সভাপতি সরওয়ার আলম ও মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ মনসুর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।