২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সচিবের নাম ভাঙ্গিয়ে ভূমি দখলের চেষ্ঠা

নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২৬৮নং রেজু ও ২৭৩নং পাগলী মৌজায় সচিবের নাম ভাঙ্গিয়ে একশ একর পাহাড়ী ভূমি জবর দখলের চেষ্টার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছে স্থানীয় জনসাধারণ। বুধবার ২২ মার্চ দুপুরে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহান মার্মার নেতৃত্বে এ অভিযোগ দেওয়া হয়।
লিখিত অভিযোগে জানা যায়, বিগত বহু বছর যাবত সোনাইছড়ি ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণ। কিন্তু সম্প্রতি উখিয়া উপজেলার ফরিদুল আলম, ছুরুত আলম, জুহুরুল আলম, রাবেয়া বেগম ওই এলাকায় তাদের রাবার বাগান আছে মর্মে ভূমি জবর দখলের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ১১মার্চ বহিরাগত ৫০-৬০জন ব্যাক্তি সোনাইছড়িতে এসে বাগান কর্তণ ও ঘরবাড়িতে ভাংচুর চালায়।
অভিযোগ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস,এম সরওয়ার কামাল বলেন- উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। সার্ভেয়ার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তাই উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।