২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিএনপির ২ নেতা বহিষ্কার

চট্টগ্রামে গত ২ ও ৩ মে কর্মী সভায় সংঘর্ষের ঘটনায় জড়িত দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়,দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।
তারা দুজনই এখন থেকে দলের কোনো সাংগঠনিক কর্মকান্ডে যুক্ত থাকতে পারবেন না। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান শামীমকে তার দায়িত্ব যথাযথভাবে ও সতর্কতার সঙ্গে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।