২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শ্রেণিকক্ষে মোবাইল ফোন বন্ধের সুপারিশ

মোবাইল ফোন সঙ্গে নিয়ে শিক্ষকরা যাতে শ্রেণিকক্ষে প্রবেশ না করেন সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি মনে করে, পাঠদানের সময় মোবাইল বেজে উঠলে শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে।
তাই সহকারী শিক্ষকদের মোবাইল শ্রেণিকক্ষে প্রবেশের আগে প্রধান শিক্ষকের নিকট জমা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, বেগম উম্মে রাজিয়া কাজল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ, অফিস কক্ষ ও সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। কমিটি পিইডিপি ৪ প্রকল্পের পরিধি আরো সম্প্রসারিত করে বাংলাদেশের দরিদ্রপ্রবণ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় শুকনো পুষ্টিকর খাবারসহ বিস্কুট বিতরণের সুপারিশ করেছে। এ ছাড়া জাতীয় পর্যায়ে ‘স্কুল ফিডিং পলিসি’ চূড়ান্ত করার লক্ষ্যে শিক্ষক, অভিবাবক এবং সংশ্লিষ্টদের মতামত সংগ্রহ করে স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বিশেষ ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে চাকরিতে নিয়মিত করার পরামর্শ দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।