২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শ্রম সম্মেলনে বাংলাদেশ ইস্যুতে আলোচনা আজ

সুইজারল্যান্ডের জেনেভায় ১০৬তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) বাংলাদেশ বিষয়ক আলোচনা আজ বুধবার অনুষ্ঠিত হবে।

এতে শ্রম অধিকার সংরক্ষণ ও আইএলও কনভেনশন বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশে আইএলও কনভেনশন বাস্তবায়ন ও শ্রম অধিকার সংরক্ষণে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরতে পারেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বাংলাদেশের ৩৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

জেনেভায় আন্তর্জাতিক এ শ্রম সম্মেলনটি (আইএলসি) শুরু হয়েছে চলতি মাসের ৪ জুন, চলবে ১৬ জুন পর্যন্ত।

সম্মেলনে অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০১৭-২০২০ সালের গভর্নিং বডির নির্বাচনে বাংলাদেশ ডেপুটি মেম্বার পদে পুনর্নির্বাচিত হয়েছে। প্রাপ্ত এক বার্তা অনুযায়ী, সোমবার জেনেভায় ১০৬তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।