১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এগিয়ে যাবে দেশ, প্রতিষ্ঠা পাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ

চকরিয়া বিজয় মঞ্চে বাংলাদেশ বেতারের উদ্যোগে অনুষ্ঠিত বহিরাঙ্গন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাহেদুল ইসলাম লিটু।

চকরিয়া বিমানবন্দরস্থ বিজয় মঞ্চে শনিবার রাতে বাংলাদেশ বেতার কক্সবাজারের উদ্যোগে বহিরাঙ্গন অনুষ্টান ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ‘আলোকিত বাংলাদেশ, ‘গর্জে উঠছে স্বপ্ন, ‘এগিয়ে চলছে দেশ, ‘উন্নয়নের উজান ধারায় সোনার বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত বহিরাঙ্গন অনুষ্ঠানটি সমবেত দর্শনার্থীদের বেশ উৎসাহ যুগিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের ১নম্বর প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাহেদুল ইসলাম লিটু বলেন, আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ। বদলে যাবে জনগনের ভাগ্য। প্রতিষ্ঠা পাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। তিনি বলেন, কারন আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ^াসী। জনগনের কল্যানে কাজ করতে শেখ হাসিনা বদ্ধপরিকর। আওয়ামীলীগ যতবারই ক্ষমতায় এসেছে বাংলাদেশের উন্নয়ন এবং জনগনের কল্যানে নিবেদিতভাবে কাজ করেছে। তার বিপরীতে বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় ছিলো তখন তাঁরা উন্নয়নের নামে দেশের হাজার কোটি টাকা লুট করেছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। তিনি বাংলাদেশ বেতার কক্সবাজারের উদ্যোগে সরকারের উন্নয়ন পরিকল্পনার বিষয় নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য বেতার কক্সবাজারের সকল কর্মকর্তা, কলা-কৌশলী এবং সংশ্লিষ্টকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষ অংশে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।