২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে: কাদের

প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে হত্যার কোনো ষড়যন্ত্র হলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, একটা গ্রেনেড শেখ হাসিনাকে তাক্ করে ফিরছে। কিন্তু ২০০৪, ১৯৭১ আর ২০১৭ এক না। এখন শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে।

তিনি আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হবো।’

শেখ হাসিনার উন্নয়ন বিরোধী শক্তির উপর সংকটের কালো ছায়া ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, ‘ভিশনের বিপরীতে ভিশন দিয়ে যুদ্ধাপরাধ, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তারা কথা বলে না। এরা কারা? যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, যারা জঙ্গিবাদের লালন পালন করে।’

জঙ্গিবাদ বিষয়ে কাদের বলেন, ‘সংকট কাটেনি, ২-১ টা অভিযান সাকসেসফুল হলেও তারা নির্মূল হয়নি। ঝুঁকি আছে, এখনো তারা আঘাত করতে পারে।’

তিনি বলেন, ‘খন্ড খন্ড প্রতিবাদ না করে মুক্তিযুদ্ধের চেতনার সবাই আওয়ামী লীগের সাথে এক মঞ্চে আসুন। তাহলে বিপদ নেই, সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করা যাবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।