২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

শীতে কস্ট পাওয়া অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করল জেলা প্রশাসন

 

শীতে কস্ট পাওয়া পথশিশু ও অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করল কক্সবাজার জেলা প্রশাসন। গতকাল বিকাল চারটায় জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহযোগীতায় শহীদ মিনারে ৬০ জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম মজুমদার (শিক্ষা ও আইসিটি), জেলা ত্রান ও র্পূনবাসন কর্মকর্তা মোঃ মনিরুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরোয়ার সোহেল ও প্রথম আলোর অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক অসহায় পথশিশুদের থাকার ব্যবস্থা ও শিক্ষার আলোয় আনার ব্যবস্থা করবেন বলে সাংবাদিকদের জানান।
উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক হিরু, আইরিন আকতার, আরাফাতুল মজিদ, নুরুল আজিম নিহাদ, আরোজ ফারুক, সাইফুল আলম বাদশা, এইচ.এম নজরুল, সুমন র্শমা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।