২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার বিকল্প নাইঃএডিশনাল এসপি হাসানুজ্জামান


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকায় কেসিএল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। খেলায় দু শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন ভয়েস কিংস অব রশিদার পাড়া বনাম লোহাগাড়া মুক্তকন্ঠ।ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়ার সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।উদ্বোধক ছিলেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। প্রধান মেহমান ছিলেন হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু। গেষ্ট অব অনার ছিলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেড এর এমডি,লোহাগাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আব্বাস উদ্দিন।অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির সাবেক মেম্বার আলহাজ্ব মোহাম্মদ নোমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আজিজুল হক,লোহাগাড়া সিটি হাসপাতালের নব নির্বাচিত এমডি আরিফুর রহমান,সাংবাদিক রায়হান সিকদার,সাংবাদিক জাহেদুুল ইসলাম,সাংবাদিক এম হোসেন মেহেদী,এন মোহাম্মদ ডোরস এর লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী তরুণ ব্যবসায়ী কফিল উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা ও ব্যবসায়ী আ.ন.ম বাবলু।ধারাভাষ্য শিহাব উদ্দিন ও জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন আমিরাবাদ সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাষ্টার মনছুর আলী, দি কিং অব আমিরাবাদ এর সভাপতি তুষার আহমদ চৌধুরী, লোহাগাড়া তরুণ ঐক্য ফেরামের সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক।অনুষ্টানের প্রধান অতিথি সাতকানিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা বলেন,খেলা মানুষের মনকে আনন্দ দেয় ও প্রফুল্ল রাখে।ক্রীড়া চর্চায় থাকলে যুব সমাজ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে।তিনি আরো বলেন,শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার বিকল্প নাই।খেলা শেষে খেলোয়াড়ের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরুষ্কার তুলে দেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।