১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এটিএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা রাস্তার মাথায় উখিয়ামূখী একটি ইজিবাইক (টমটম) পুলিশ দেখে উল্টো ঘুরিয়ে পালানোর সময় ধাওয়া করে ইজিবাইক চালক টেকনাফের হ্নীলার উলচামরী এলাকার গুরামিয়ার ছেলে মো. মাইন উদ্দিন (২৫)কে আটক করা হয়।

পরবর্তীতে ইজিবাইকের ড্রাইভিং সিটের উপরে চালের সঙ্গে লাগানো অবস্থায় রাখা ২টি রাবারের সেন্ডেলের ভিতরের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতিটি সেন্ডেলে এক হাজার করে মোট দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।

শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, শাহপুরী হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।
এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।