২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে ৪ কেজি ৬শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুল্ক গোয়েন্দার একটি দল দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৫৮৪-তে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করেন।

সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে এমিরেটসের ওই ফ্লাইটটি অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো উড়োজাহাজে তল্লাশি চালায়। একপর্যায়ে ইকোনমি ক্লাসের দুইটি সিট কভারের ভেতরে কৌশলে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের প্রতিটি বারে দশ তোলা করে মোট ৪ কেজি ৬শ’ গ্রাম স্বর্ণ রয়েছে। এর মূল্য প্রায় ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা জানায়, স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ওই সিটে কোনো যাত্রী ছিল না। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শণাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনায় বুধবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে ব্রিফিং করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ সময় বিস্তারিত জানানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।