৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

শহিদুল হক সোহেলের নেতৃত্বে জেলা যুবলীগের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন

সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের নেতৃত্বে শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন যুবলীগ নেতৃবৃন্দ।

সোমবার রাতে শহরের কালিবাড়ি, স্বরস্বতী বাড়ি, ইন্দ্রিরাসেন দূর্গাবাড়ি, হরিরাম, কৃঞ্চধাম, বঙ্গপাহাড়সহ বিভিন্ন পূজাঁ মন্ডপ পরিদর্শনে যান তারা। এসময় জেলা পুজা উদ্যাপন পরিষদের প্রধান কার্যালয় শহরের ব্রহ্ম মন্দিরে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন যুবনেতা সোহেল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শহর পুজা উদযাপন কমিটির সভাপতি বেন্টু দাশ, জেলা যুবলীগ নেতা স্বরূপম পাল পাঞ্জু, কুতুব উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, এড.শামসু, এড. সরওয়ার আলম, এড.ইমরুল কায়েস মানিক, ডা. রিপন চৌধুরী, আহসান সুমন, মো.আজাদ, আবদুল্লাহ মিঠু, ইউসুফ শাহ নবাব, আরিফ উল্লাহ খান, পারভেজ, ইসমাইল সাজ্জাদ, আনসারুল করিম, নবী হোসেন, এনামুল হক, সোহেল আরমান, মুন্না প্রমুখ।
এসময় জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে ‘ধর্ম যার যার উৎসব সবার’। তাই এই উৎসবের আমেজ সারাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপভোগ করছে। সে জন্য আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উৎসবগুলোতে সবার মঙ্গল কামনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার যুদ্ধে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান যুবনেতা সোহেল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।