মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ইয়াবা ব্যবসায়ী ভোলাসহ আটক-৪

শেয়ার করুন

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে একাধিক ইয়াবা মামলার আসামী মংছেন রাখাইন প্রকাশ ভোলাসহ ৩ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৯ জুন দুপুরে মাদক পল্লী খ্যাত বড় বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার কৃতরা হলো পূর্ব মাছবাজার এলাকার বাসিন্দা মৃত মংছেন রাখাইনের ছেলে ছেমং রাখাইন প্রকাশ ভোলা ও উত্তর নুনিয়ারছড়া এলাকার শফি উল্লাহের ছেলে মোহাম্মদ মুরাদ তার স্ত্রী রুজিনা আক্তার। সমিতি পাড়া এলাকার মৃত করিম সিকদারের ছেলে ফরিদ আলম বলে জানাগেছে। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা ধনঞ্জয় চন্দ্র দেবনাথ জানান,
প্রতিজনের কাছ থেকে কিছু সংখ্যক ইয়াবা পাওয়া গেছে। এই মাদক ব্যবসায়ীকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত ফেরদৌস ভোলাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও অপর আসামীদেরকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন। ওই সময় মাদক সম্রাজ্ঞী উশামে রাখাইন পালিয়ে যায়।

শেয়ার করুন