২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

লড়াই করে জেতার আনন্দই আলাদা: প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টাইগারদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘লড়াই করে জেতার আনন্দই আলাদা। এমন লড়াইয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমাদের জয় আসবেই।’

শুক্রবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

এদিন নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের টার্গেটে খেলতে নেমে ১২ রানেই তিন উইকেট নেই বাংলাদেশের। একে একে বিদায় নেন তামিম-সাব্বির-সৌম্য। দলীয় ৩৪ রানে সাজঘরে ফেরেন মুশফিক। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিবের বীরত্ব। এ দুজন গড়ে তোলেন ২২৪ রানের মহাকাব্যিক পার্টনারশিপ।

দুজনই তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। বাংলাদেশ ১৬ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে। এ জয়ে কিউইদের ছিটকে দিয়ে টুর্নামেন্টের সেমির দৌড়ে টিকে থাকলো বাংলাদেশ।

এদিন কার্ডিফে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জুটির রেকর্ড উপহার দিলেন সাকিব-রিয়াদ। এ দুজন গড়ে তোলেন ২২৪ রানের মহাকাব্যিক পার্টনারশিপ।

এর আগে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ১৭৮ রান। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে ওই সংগ্রহ গড়েছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।