২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়া মা-মণি হাসপাতাল লিঃ এর ৬তলা নতুন ভবন উদ্বোধন

রায়হান সিকদার, লোহাগাড়া
লোহাগাড়া মা-মণি হাসপাতাল লিঃ এর ৬তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন পূর্বে এক ফ্রি চিকিৎসা ক্যাম্প গত ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রায় সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা লাভ করেন বলে হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ কাশেম জানিয়েছেন। চিকিৎসা সেবা প্রদান করেন নিয়মিত ও বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ যথাক্রমে ডাঃ কামরুজ্জামান, ডাঃ সৈয়দ নাজমুল হোসেন, ডাঃ আফরোজা খানম, ডাঃ জন্নাতারা বেগম, ডাঃ অলক নেওয়ার বাহাদুর, ডাঃ মনঞ্জুরুল ইসলাম, ডাঃ মোঃ হেলাল উদ্দিন, ডাঃ মোহাম্মদ ইসমাইল প্রমুখ। ক্যাম্প চলাকালীন সময়ে উক্ত প্রতিনিধি হাসপাতালে গিয়ে আগত রোগীদের সাথে কথা বলে জানা যায়, অনেক দরিদ্র শ্রেণীর রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা লাভ করে নিজেদেরকে ধন্য মনে করেছেন। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আবেদন জানান, মাঝে-মধ্যে যেন তাদের মতো দরিদ্র শ্রেণীর রোগীদের জন্য এধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ব্যাপারে তারা হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ. কাশেম এর কৃপাদৃষ্টি কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।