২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় ১হাজার পিচ ইয়াবা উদ্ধার,মাদক বিক্রেতা গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় ১মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক বিক্রেতা হল কুমিল্লা জেলার দাউদকান্দী সাদারদিয়া সরকার বাড়ী এলাকার মৃত গোলাম আহমেদ সরকারের পুত্র লিটন আহমেদ সরকার(৪৫)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ওসি জাকের হোসাইন মাহমুদ, এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে তার শরীরে তল্লাশি চালিয়ে ১হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত`র বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২৯ মে সকালে মাদক বিক্রেতাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।