২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, সাথে ছিলেন শিক্ষার্থীরাও

রায়হান সিকদার,(লোহাগাড়া): ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিনে সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায়ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চলছিল।
০৮অাগাস্ট (বুধবার) সকাল থেকেই বটতলী মটর ষ্টেশনের আরকান হোটেলের সামনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ট্রাফিক পুলিশের সাথে ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

এ সময় মটর সাইকেল, সিএনজি, ট্রাক, প্রাইভেট কার ও বাস সহ সবধরনের যানবাহনের ডকুমেন্ট ও ড্রাইভিং লাইসেন্স দেখেন।
অভিযান চলাকালীন সময়ে অপ্রাপ্ত বয়স্ক চালকদের অভিভাবকদের ডেকে সচেতন করা হয় এবং যেসমস্থ গাড়ীর চালকের কাগজপত্র সঠিক ছিলনা তাদেরকে সকলকে মামলা দেয়া হয় এবং কয়েকজন ড্রাইভারকে লাল কার্ড দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।গাড়ির ডকুমেন্ট ও ড্রাইভিং লাইসেন্স যেসব ড্রাইভারের সঠিক ছিল তাদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মুল্যা। এ সময় লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ (টিআই) মুজিবুর রহমন, সার্জেন্ট মাহবুব আলম খাঁন,এটিএসআই শাহজালাল সহ ট্রাফিক পুলিশের টিম উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।