২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-১৯ উদ্বোধন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ জনগণের খাদ্যাভাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এবার পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’।সারাদেশের ন্যায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২৩ এপ্রিল সকালে জাতীয় পুস্টি সপ্তাহ-১৯ উদ্বোধন উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।২৩ থেকে ২৯এপ্রিল পর্যন্ত চলবে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান, লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শামীম হোসেন, মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল,ডাঃ কানিজ নাছিমা আকতার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লামিয়া শারমিন, ডাঃ আবদুল্লাহ আল মামুন, মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া প্রেস ক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্টানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ বলেছেন,

সুস্থ, সবল ও সমৃদ্ধ দেশ গড়তে ২৩ থেকে ২৯ এপ্রিল সারাদেশে পালিত হবে জাতীয় পুষ্টি সপ্তাহ-১৯।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যতা কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দারিদ্র্যতা কমলে পুষ্টিহীনতা কমবে। নারীর ক্ষমতায়ন করলে শিশুরা পুষ্টিহীনতায় ভুগবে না। পুষ্টিহীনতায় ভুগলে শিশুর নানা ধরনের অসুখ-বিসুখ হয়ে থাকে।’তিনি আরো বলেন,
‘পুষ্টি সপ্তাহে আমরা আহ্বান জানাচ্ছি শাক-সবজি, ফলমূলসহ সুষম খাবার খেতে হবে। তেল, চিনি, লবণ কম খান। এ ম্যাসেজ আমরা লোহাগাড়ার সকল মানুষকে পৌঁছে দিতে চাই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।