২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোহাগাড়ার ভিক্ষুকরা স্বাবলম্বী হউক এটা আমার প্রত্যাশাঃ ইউএনও মো: মাহাবুব আলম

রায়হান সিকদার,(লোহাগাড়া: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সকল ভিক্ষুকদেরকে স্বাবলম্বী করতে হাঁস-মুরগী, গরু-ছাগল, পান-সুপারির দোকানসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করে যাচ্ছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলম। তারই ধারাবহিকতায় ১৯ নভেম্বর বিকেলে আধুনগরের হরিণা সাতগড় এলাকার মৃত আলী মিয়ার স্ত্রী আলমাছ খাতুন (৭৫) নামের এক ভিক্ষুককে স্বাবলম্বী করতে ছাগল প্রদান করেছেন ইউএনও মো: মাহাবুব আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরম্বা ইউপি চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মো: শফিকুর রহমান, যুবলীগ নেতা মো: আবছার উদ্দিন ও মোহাম্মদ আখতার কামাল, মো: শফিকসহ আরো অনেকে। ইউএনও মো: মাহাবুব আলম উক্ত প্রতিনিধিকে বলেছেন, লোহাগাড়া উপজেলায় কোন লোক ভিক্ষুক থাকবে না। ইতিমধ্যে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে আমিরাবাদ ও আধুনগর ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে হাঁস-মুরগী, গরু-ছাগল, পান-সুপারির দোকানসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বিতরণ করেছি। পর্যায়ক্রমে সকল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত এলাকা হিসাবে ঘোষনা করা হবে। ভিক্ষুকরা স্বাবলম্বী হউক এটা আমার প্রত্যাশা বলেও তিনি জানান।
উল্লেখ্য, সম্প্রতি আধুনগর ইউনিয়নের আরো ৫/৭জন ভিক্ষুকদের মাঝে ছাগল প্রদান করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।