২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লোকসানের কারন দেখিয়ে বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কে হিল লাইন নামক মিনিবাস বন্ধ


বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কের মিনিবাস “হিল লাইন” সার্ভিস সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ঘোষনা দিয়ে বন্ধ করে দিল কর্তৃপক্ষ। যার কারণে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো নিম্ম আয়ের যাত্রীদের। দীর্ঘদিন থেকে হিললাইন নামক মিনিবাস গুলো বাইশারী-ঈদগড়ের অর্ধ লক্ষ মানুষকে যাত্রী সেবা দিয়ে আসলেও লোকসানের কারন দেখিয়ে সড়কে গাড়ী চলাচলের উপযোগী হওয়া পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানালেন কাউন্টার ম্যানেজার মো: ইউসুফ। তিনি আরো বলেন, গত ০৪ মার্চ হিললাইন কর্তৃপক্ষের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
তার দাবী, এমনিতে সড়কটি অত্যন্ত ভঙ্গুর। সড়ক ভেঙ্গে যাওয়ায় মিনিবাস গুলো ঈদগাঁও ষ্টেশন পর্যন্ত যাতায়ত করতে না পারায় সাধারন যাত্রীরা মিনিবাসে উঠতে চায় না। যার কারণে দীর্ঘদিন তাদের প্রচুর লোকসান গুনতে হয়েছে। বিকল্প সড়ক গুলো দিয়ে সিএনজি, ভাড়ায় চালিত মোটর সাইকেল করে যাত্রীরা ঈদগাঁও যাতায়ত করলেও উক্ত সড়কে মিনিবাস গুলো যাতায়ত সম্ভব নয়। তাছাড়া সড়কটি সংস্কার না হওয়ায় অধিকাংশ মিনিবাস গুলো অকেজো অবস্থায় গ্যারেজে পড়ে আছে। হিললাইন মিনিবাস কর্তৃপক্ষের সিন্ধান্ত অনুয়ায়ী আগামী ১০ মার্চ পর্যন্ত মিনিবাস চলাচল বন্ধ থাকবে।
উক্ত সড়কে নিয়মিত হিললাইন মিনিবাসের যাত্রী কলা ব্যবসায়ী আবুবক্কর ছিদ্দিক জানান, সিএনজিতে বাড়তি ভাড়া দিয়ে মধ্যম আয়ের লোকজন চলাচল করলেও নিম্ম আয়ের যাত্রীরা হিললাইনেই চলাচল করে থাকেন। বর্তমানে হিললাইন সার্ভিস বন্ধ ঘোষনায় আমার কলা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
সাধারন যাত্রীরা হিললাইন সার্ভিসের এই সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছেন। না হয় দূর্ভোগে পুড়বে নিম্ম আয়ের হাজারো যাত্রী। এদিকে বৃহত্তর বাইশারীর সাধারন যাত্রীরা এভাবে বারবার হিললাইন সার্ভিস বন্ধ রেখে যাত্রীদের হয়রানী বন্ধে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।